• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা

হত্যাকাণ্ডের ১৬ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
  ২৫ অক্টোবর ২০২৬, ২২:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কুমিল্লার বাঙ্গরা বাজার থানার কোড়েরপাড় গ্রামে মাসুদ মিয়া (৪৫) হত্যাকাণ্ডের ১৬ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন ও প্রধান অভিযুক্ত শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি ভাঙ্গানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত মাসুদ মিয়া বাঙ্গরা বাজার থানার ২ নম্বর আকুবপুর ইউনিয়নের কোড়েরপাড় মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত হাসান আলীর ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ইসরাইলের বাড়ির পূর্ব পাশের একটি কাঁচা রাস্তায় ধারালো অস্ত্রের আঘাতে মাসুদ মিয়া গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, হত্যার অভিযোগ

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় এক নারীর সঙ্গে মাসুদ মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে ওই নারীর সঙ্গে মাসুদের ভাগিনা শিপন মিয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে মামা ও ভাগিনার মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর ওই নারীকে সঙ্গে নিয়ে শিপন মাসুদ মিয়ার বোনের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শিপন প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ রয়েছে। এরপর পূর্বপরিকল্পিতভাবে শিপন মাসুদ মিয়াকে ঘটনাস্থলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মাসুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রক্তমাখা অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে শিপন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার

ঘটনাটি জানার পর কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় বাঙ্গরা বাজার থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন কুটি ভাঙ্গানগর এলাকা থেকে শিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

‌‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের সেই পোস্ট নিয়ে যা জানা গেল

মাদারীপুর সদর হাসপাতালের ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাকের অভিযোগ, ওষুধ সংকটে রোগীরা

আগামী বছরের ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ উদ্বোধন: এ্যানি

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন ওই নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে তার মামাকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে হত্যাকাণ্ডের অভিযোগ ও আসামির কথিত স্বীকারোক্তির বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

কেএম

  • হত্যাকাণ্ড
  • কুমিল্লা
  • গ্রেপ্তার
এ সম্পর্কিত আরও খবর
গোপালগঞ্জে পুলিশে হামলা ও পিকআপ ভাঙচুর, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; গ্রেপ্তার ৭
গোপালগঞ্জে পুলিশে হামলা ও পিকআপ ভাঙচুর, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; গ্রেপ্তার ৭
কসবায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা
কসবায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা
কেন্দুয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
কেন্দুয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
লোভ দেখিয়ে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া রমজান গ্রেপ্তার
লোভ দেখিয়ে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া রমজান গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X