দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় অনুযায়ী পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী উপকৃত হবে। এতে প্রায় সাত কোটি মানুষ সুবিধা পাবে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং প্রকল্প। পদ্মা ব্যারেজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে পানির সংকট দূর হবে এবং কৃষিজমিতে সেচসুবিধা বাড়বে। পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন, নৌযোগাযোগ ও মৎস্যসম্পদের উন্নয়ন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পানি সরবরাহের সুযোগ তৈরি হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফ।
এমএস/