দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি সাহেদ আহমেদ আশিকের (৩৫) মরদেহ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাড়িতে পৌঁছেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মরদেহ বাড়িতে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
বিকেল পাঁচটায় স্থানীয় উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে বাড়ির উঠানে দাদার কবরের পাশে সাহেদকে দাফন করার কথা রয়েছে।
সকালে সাহেদের মরদেহ আনতে ঢাকায় যান তার মা, স্ত্রী কাকলী বেগমসহ স্বজনেরা। পরে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন তারা।
সাহেদের ভাই মাসুম রানা জানান, গত ১০ অক্টোবর দুপুরের দিকে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্ত্রী কাকলী বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন সাহেদ। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে। এতে অন্যদের সঙ্গে নিহত হন সাহেদ।
শুক্রবার সকালে ঢাকায় মরদেহ পৌঁছানোর পর স্বজনেরা তা নিয়ে গ্রামের বাড়িতে আসেন বলে জানান মাসুম রানা।
সাহেদকে হারিয়ে শোকস্তব্ধ তার পরিবার ও স্বজনেরা। স্ত্রী ও দুই সন্তানকে রেখে চিরবিদায় নেওয়া সাহেদের মৃত্যুতে পরিবারটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রিয়জনকে হারানোর শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা।
যে আই