• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • লালমনিরহাট

একই প্রাঙ্গণে মসজিদ-মন্দির, দুই শতক ধরে সম্প্রীতির দৃষ্টান্ত লালমনিরহাটে

লালমনিরহাট প্রতিনিধি
  ১৮ অক্টোবর ২০২৬, ১৭:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

লালমনিরহাট শহরের ব্যস্ততম পুরান বাজার এলাকা। একদিকে শাঁখ, কাঁসর ও উলুধ্বনি, অন্যদিকে মাত্র তিন ফুট দূরত্বে ভেসে আসে আজানের ধ্বনি। একই প্রাঙ্গণে পাশাপাশি দাঁড়িয়ে থাকা মসজিদ ও মন্দির যেন যুগ যুগ ধরে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দিয়ে যাচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শহরের কালীবাড়ি এলাকায় একই প্রাঙ্গণে রয়েছে পুরান বাজার জামে মসজিদ ও কালীবাড়ি মন্দির। দুই ধর্মের মানুষের এমন সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ আসেন এখানে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দির। সে সময় ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে পুরান বাজার এলাকায় যাতায়াত ও বসবাস শুরু করেন মুসলিম ব্যবসায়ীরা। তাঁদের নামাজ আদায়ের সুবিধার্থে মন্দিরের কাছেই প্রথমে একটি ছোট ঘর তৈরি করা হয়। পরে সেটিই পুরান বাজার জামে মসজিদ হিসেবে পরিচিতি পায়। এরপর থেকে দীর্ঘ সময় ধরে একই প্রাঙ্গণে দুই ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন।

স্থানীয়দের ভাষ্য, ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সময় একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখেন দুই সম্প্রদায়ের মানুষ। নামাজের সময় মন্দিরের বাদ্যযন্ত্র বন্ধ রাখা হয়। আবার পূজার গুরুত্বপূর্ণ আচার-অনুষ্ঠানের সময় মুসল্লিরাও পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি বিবেচনায় রাখেন। এভাবেই দীর্ঘদিন ধরে সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে এখানে।

কালীবাড়ি মন্দিরের পুরোহিত সুমন কুমার চক্রবর্তী বলেন, তাঁরা একে অপরের ধর্মীয় অনুভূতিকে সম্মান করেন। পূজার সময় নামাজের ওয়াক্ত হলে ঢাক-ঢোল বন্ধ রাখা হয়। দীর্ঘদিন ধরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুই সম্প্রদায়ের মানুষ পাশাপাশি থেকে পূজা ও ইবাদত করে আসছেন।

পুরান বাজার জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলাউদ্দিন বলেন, এখানে কখনো বিভেদ বা বিশৃঙ্খলা তৈরি হয়নি। পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া সম্প্রীতির এই ঐতিহ্য তাঁরা ধরে রাখতে চান। দেশের অন্য এলাকার মানুষও যেন এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারেন, সেই প্রত্যাশা তাঁর।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, একই প্রাঙ্গণে দুটি উপাসনালয় শান্তিপূর্ণভাবে পরিচালিত হওয়ার এই সংস্কৃতি জেলার ঐতিহ্য ও সম্প্রীতির পরিচয় বহন করে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পুলিশ প্রশাসন সব সময় সজাগ রয়েছে।

জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, এটি শুধু লালমনিরহাটের নয়, পুরো বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার একটি উল্লেখযোগ্য উদাহরণ। দুই সম্প্রদায়ের মানুষ যেভাবে পরস্পরের ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা দেখান, তা প্রশংসনীয়।

আরও পড়ুন

সিরাজগঞ্জে ৯৬টি পূজামণ্ডপে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

মঠবাড়িয়ায় ৭৯টি পূজামণ্ডপে যুবদল নেতা মামুন খানের অর্থসহায়তা

সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে মামলা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। লালমনিরহাটের এই মসজিদ ও মন্দিরের সহাবস্থান সারা দেশের মানুষের জন্য একটি অনন্য দৃষ্টান্ত। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। ভবিষ্যতেও এই সম্প্রীতির ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সময় গড়িয়েছে, বদলেছে মন্দিরের পুরোহিত ও মসজিদের ইমাম। তবে কালীবাড়ির এই দুই উপাসনালয়ের মানুষের পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যের বন্ধন অটুট রয়েছে। নতুন প্রজন্মের হাত ধরে ধর্মীয় সম্প্রীতির এই ঐতিহ্য যুগ যুগ ধরে টিকে থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

এমএস/

  • লালমনিরহাট
  • লালমনিরহাট
এ সম্পর্কিত আরও খবর
লালমনিরহাটে বিদ্যালয়ে হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৫
লালমনিরহাটে বিদ্যালয়ে হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৫
লালমনিরহাটে ট্রাকচাপায় হাঁটতে বের হওয়া দুই নারী নিহত
লালমনিরহাটে ট্রাকচাপায় হাঁটতে বের হওয়া দুই নারী নিহত
দলবদলে কুচক্রীদের অপপ্রচার, লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
দলবদলে কুচক্রীদের অপপ্রচার, লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
লালমনিরহাটে দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন
লালমনিরহাটে দুই হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।