দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটে ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় তিস্তা-বড়বাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফকিরের তকেয়া এলাকার আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম (৫৩) এবং আজিজুল ইসলামের স্ত্রী জহিলা বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার ভোরেও ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশে হাঁটতে বের হন ফজিলা ও জহিলা। এ সময় রংপুর থেকে আসা সিমেন্টবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ট্রাকটি আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এমএস/