দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন-উপজেলার কচুয়া ইউনিয়নের উল্যাসোনাতলা গ্রামের হান্নান মিয়ার স্ত্রী রশিদা বেগম (৪৫) ও হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে আব্দুল আলম (৩৫)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে উল্যাসোনাতলা গ্রামের সিয়াম মিয়া (৫) নামের এক শিশু ঘরের গ্রিলে হাত দিলে হঠাৎ বিদ্যুতায়িত হয়। এসময় রশিদা বেগম শিশুটিকে বাঁচাতে যান। তিনিও স্পৃষ্ট হন। তাদের উদ্ধারে এগিয়ে আসেন গৃহবধূ সাহিদা বেগম (২৫)। এতে একই সঙ্গে তিন জনই বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রশিদা বেগমের মৃত্যু হয়। সিয়াম মিয়া ও সাহিদা বেগম এখনো চিকিৎসাধীন।
এদিকে, সকালে হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের আব্দুল আলম হুকিং দিয়ে অবৈধ বিদ্যুৎসংযোগ নিয়ে সেচযন্ত্র চালানোর চেষ্টা করছিলেন। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আব্দুল আলমের মৃত্যু হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন বলেন, বিদ্যুতায়িত হয়ে নারীসহ দুজনের মৃত্যুর ঘটনায় দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
জেবি