দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেতে গিয়ে ১৬টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে এন্টি টেরোরিজম ইউনিটের সহযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা থেকে গ্রেপ্তার করেছে নাটোর পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) গ্রেপ্তারের পর আজ শুক্রবার সকালে নাটোর পুলিশ লাইনসে এক ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আকতারুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন পূর্বে সিংড়ার সিংড়াপাড়া গ্রামের ওসমান গনি নামে এক ব্যাক্তির একটি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় সিংড়া থানায় একটি এজাহার দাখিল করেন তিনি। এরপর পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে গিয়ে চোর চক্রের সদস্যদের সন্ধান পায়। পরে এন্টি টেরোরিজম ইউনিটের সহযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওসমান গনির মোটরসাইকেল সহ ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চোরচক্রের ৮ জন সদস্যকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা,ডাকাতি,চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
জেবি