দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সভায় চেয়ার না পেয়ে পদত্যাগ করেছেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন। ঘটনাটি ঘটেছে কক্সবাজারে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন জানান, কেন্দ্রীয় নির্বাহী সংসদের আয়োজনে ১ সেপ্টেম্বর সর্ববৃহৎ ছাত্র সমাবেশে অংশ নেওয়ার লক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগ প্রথমবারের মতো বর্ধিত সভার আয়োজন করে এবং সবাইকে উপস্থিত হতে বলে। সভায় তিনিও যোগ দেই। কিন্তু সাদ্দাম ও মারুফ তাকে বসার জন্য কোনো চেয়ার দেননি। তাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ স্বরূপ তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সিনিয়র সহ-সভাপতির এ অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মো. মারুফ আদনান বলেন, বিকেল ৪টায় আমাদের বর্ধিত সভা শুরু হয়। মইন এর কিছু সময় পর সভাস্থলে আসেন। সিনিয়র সব নেতাকর্মী বসে যাওয়ায় তাকে চেয়ার দিতে দেরি হয়। এ কারণে তিনি চলে যান।
ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আয়োজনে ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ সমাবেশের আয়োজন করা হবে। এতে অংশ নেওয়ার লক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এফএইচ