দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর শিবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবীর হোসেন।
তিনি বলেন, রাত ৩টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন সহ মোট ৭ জন মারা গেছে। আহতদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, সাভার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিলো। এ সময় মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জন মারা যান। আহত বাকি ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা মাইক্রোবাসটির উচ্চগতি কারণেই দুর্ঘনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে হায়েস গাড়িটির চাকা ফেটে যাওয়ায় ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এফএইচ