দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে সাতটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় সাতটি পৃথক মামলা করা হয়। এসব মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, ফার্মেসিতে অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত তদারকি করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ বা অবৈধ ওষুধ বিক্রি করে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/