• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

শরীয়তপুর প্রতিনিধি
  ১৩ অক্টোবর ২০২৬, ১৬:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিএনপি নিজেদের কাজে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, চাঁদাবাজ ও স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের পর বিএনপি সরকার আবারও বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করা হচ্ছে। বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপির প্রভাবের কারণে মানুষ অধিকার ফিরে পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট হয়ে গেছে।

এনসিপির আহ্বায়ক আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন স্বৈরাচার ও চাঁদাবাজরা এক হয়ে দেশ ধ্বংসের পরিকল্পনা করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে পারতেন না। বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কারের আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না।

অর্থ পাচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, একসময় যারা অর্থ পাচার করেছিল, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছে। গ্যাসের দামসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে ওঠায় দ্রব্যমূল্য বেড়েছে। এর চাপ সামলাতে হচ্ছে সাধারণ মানুষকে।

প্রশাসনের উদ্দেশে তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করারও পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

সৌদিতে হতাহত প্রবাসীদের খোঁজ রাখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ

কেন্দুয়ায় শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে সংবর্ধনা

আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদারের সঞ্চালনায় এবং আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাহিদ ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিকশক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ, দলের কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেনসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এমএস/

  • শরীয়তপুর
এ সম্পর্কিত আরও খবর
এক মণ মটর ডালে দুর্গাপ্রতিমা, তিন মাসের পরিশ্রমে অনন্য শিল্পকর্ম
এক মণ মটর ডালে দুর্গাপ্রতিমা, তিন মাসের পরিশ্রমে অনন্য শিল্পকর্ম
শরীয়তপুরে পল্লী চিকিৎসকের কাছে ইনজেকশন নেওয়ার পর শিশুর মৃত্যুর অভিযোগ
শরীয়তপুরে পল্লী চিকিৎসকের কাছে ইনজেকশন নেওয়ার পর শিশুর মৃত্যুর অভিযোগ
শরীয়তপুর জেলা যুবদলের পদ হারালেন আশিক
শরীয়তপুর জেলা যুবদলের পদ হারালেন আশিক
শরীয়তপুরে জমি থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
শরীয়তপুরে জমি থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।