• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী

নোয়াখালীর প্যানকেয়ার হাসপাতালের আইসিইউ সিলগালা

দেশ টিভি ডেস্ক
  ২৪ আগস্ট ২০২৩, ১৭:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

নোয়াখালী সদরে প্যানকেয়ার আইসিইউ হাসপাতাল অ্যান্ড নরমাল ডেলিভারি সেন্টারে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অসঙ্গতি পেয়ে প্রতিষ্ঠানটির আইসিইউ ও রেডিওলোজি বিভাগ বন্ধ করে দিয়েছেন বিচারক। এছাড়া দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চালানো এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ।

এর আগে বিল না পেয়ে এক রোগীকে আটক ও হত্যার অভিযোগ ওঠে এ হাসপাতালের বিরুদ্ধে। অভিযানে ওই ঘটনার তদন্ত কর্মকর্তা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জেবিনও উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, অভিযানে আইসিইউ ও রেডিওলোজি বিভাগে চিকিৎসক, নার্সসহ পর্যাপ্ত জনবল না পেয়ে তা বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ভোক্তা অধিকারসহ বিভিন্ন আইনে হাসপাতালের মালিক আবদুল মালেক মানিককে দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে অসঙ্গতিপূর্ণ কিছু পেলে আবারও অভিযান চালানো হবে।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জেবিন বলেন, ‘এ হাসপাতালে নিয়মবহির্ভূতভাবে একজন বিষপান করা রোগীকে ভর্তি করেছে। আবার টাকার জন্য সেই রোগীকে আটক করার অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে। সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে অভিযানের সময় প্যানকেয়ারের মালিক আবদুল মালেক মানিক সাংবাদিকদের ওপর চড়াও হন। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে দেশ টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি খায়রুল আনাম রিফাতকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করেন। পরে আদালত শাস্তির ভয় দেখালে তিনি দুঃখ প্রকাশ করেন।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে বিষপানে আহত সোনাইমুড়ি উপজেলার আমকি গ্রামের বাবর আহম্মদকে (২৪) নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নিজের হাসপাতালে ভর্তি করেন মানিক। পরের দিন শনিবার বিকেলে ৪৭ হাজার টাকা বিল করলে রোগীর পরিবার ২৫ হাজার টাকা দেয়। বাকি টাকা দিতে না পারায় কক্ষে তালা মেরে রোগীকে আটক করে লোকজনকে বের করে দেওয়া হয়। পরদিন (রোববার) দুপুরে সদর হাসপাতালের বারান্দায় বাবরের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্বজনরা জেলা প্রশাসককে অভিযোগ দিলে সিভিল সার্জন কার্যালয় তদন্ত কমিটি গঠন করে। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জেবিনের নেতৃত্বে সেই কমিটি অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

জেবি

  • নোয়াখালী
  • সিলগালা
  • প্যানকেয়ার আইসিইউ
  • রোগী
  • মৃত্যু
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
ফেনীতে আগুনে ঝলসে যাওয়ার ৫ দিন পর কলেজছাত্রীর মৃত্যু
ফেনীতে আগুনে ঝলসে যাওয়ার ৫ দিন পর কলেজছাত্রীর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।