দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমা (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ জেলায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হলো।
খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইমা বাগেরহাটের মোংলা উপজেলার আমড়াতলা এলাকার ইউনুস আলীর মেয়ে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) খুলনা সিভিল সার্জন ডাক্তার সবিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা সিভিল সার্জন অফিস ও খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় ২৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরী মারা গেছেন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৮৮ জন। চলতি বছরে মোট ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ৯৫৩ জন।
জেবি