• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মাগুরা
  • মোহাম্মদপুর

মাগুরায় রাতের আঁধারে ১ হাজার কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা, ক্ষতি ৬ লাখ টাকা

মাগুরা প্রতিনিধি
  ১১ অক্টোবর ২০২৬, ১৬:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে কৃষক জয়দার মিয়ার প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে তাঁর প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। ঋণ নিয়ে গড়ে তোলা বাগানের গাছগুলোতে কলার ছড়া আসতে শুরু করেছিল। এমন অবস্থায় বাগানটি ধ্বংস হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন এই কৃষক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নম্বর দীঘা ইউনিয়নের পাল্লা গ্রামে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়দার মিয়া নিজ বাড়ির পূর্ব পাশে গোরস্থানসংলগ্ন প্রায় ১০০ শতক জমি লিজ ও বর্গা নিয়ে কলাবাগানটি গড়ে তোলেন। বাগান তৈরির জন্য এনজিওসহ বিভিন্ন মাধ্যম থেকে ৩ থেকে ৪ লাখ টাকা ঋণ নেন তিনি। সম্প্রতি গাছগুলোতে কলার ছড়া আসতে শুরু করেছিল। এরই মধ্যে রাতের আঁধারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে ফেলে।

কৃষক জয়দার শেখ বলেন, এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে দিনরাত পরিশ্রম করে বাগানটি গড়ে তুলেছিলেন তিনি। আর কিছুদিন পর কলা বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু রাতের আঁধারে সব গাছ কেটে ফেলায় এখন ঋণের কিস্তি পরিশোধ ও পরিবারের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এ ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

দীঘা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আলম নবী বলেন, জয়দার একজন পরিশ্রমী কৃষক। জমি লিজ ও বর্গা নিয়ে ঋণ করে তিনি কলাবাগানটি গড়ে তুলেছিলেন। শত্রুতার জেরে ফলন্ত গাছগুলো কেটে ফেলা হয়ে থাকলে তা অত্যন্ত নিন্দনীয় কাজ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশকে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবেশী আকিদুল ইসলাম বলেন, সকালে বাগানের গাছ কাটা অবস্থায় দেখে তাঁরা হতবাক হয়ে যান। একজন কৃষকের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলু বলেন, ঘটনাটি দুঃখজনক। খবর পাওয়ার পর কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফলন্ত গাছ কেটে ফেলায় কৃষক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। সরকারি প্রণোদনা বা পুনর্বাসন সহায়তার সুযোগ এলে ক্ষতিগ্রস্ত কৃষককে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার চেষ্টা করা হবে।

আরও পড়ুন

কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণে আহত ৩

মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, কলাগাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এমএস/

  • মাগুরা
এ সম্পর্কিত আরও খবর
‘আ.লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছে’
‘আ.লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছে’
কুমড়ো ফুল বিক্রি করে বাড়তি আয় মাগুরার নারীদের
কুমড়ো ফুল বিক্রি করে বাড়তি আয় মাগুরার নারীদের
মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ নারীসহ তিনজন গ্রেপ্তার
মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ নারীসহ তিনজন গ্রেপ্তার
মাগুরায় বসতবাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার, মালিক পলাতক
মাগুরায় বসতবাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার, মালিক পলাতক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।