দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের সংকোচখালী গ্রামে একটি বসতবাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে মনিরুল মোল্লার বাড়ি থেকে গাঁজার গাছটি উদ্ধার করে। মনিরুল মোল্লা সংকোচখালী গ্রামের শাখায়েত মোল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় বাড়ির মালিক মনিরুল মোল্লা পলাতক ছিলেন। উদ্ধার করা গাঁজার গাছের মালিক হিসেবে তাঁকে শনাক্ত করা হয়েছে।
মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বেলাল হোসেন বলেন, মনিরুল মোল্লা তাঁর বাড়িতে গাঁজার গাছ রোপণ করে বড় করে তুলেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয়। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না।
তিনি আরও বলেন, মনিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় একটি মামলা করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে।
এমএস/