দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী শ্রমিকের মধ্যে পূজার উপহারসামগ্রী বিতরণ করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা শিপলু, জেলা কৃষকদলের সদস্যসচিব মনজুরে মওলা পলাশসহ শ্রমিক নেতারা।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করা এবং শ্রমিকদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপহারসামগ্রী পেয়ে শ্রমিকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
এমএস/