দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা ঠেকানো হয়েছে। বর্তমানে ওই সাতজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় এ পুশইনের চেষ্টা চালানো হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, সকালে সাপাহারের সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই চারজনকে ভারতীয় অংশের শূন্যরেখার ভেতরে শনাক্ত করে।
তিনি জানান, পুশইনের চেষ্টার শিকার চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ ছাড়া জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় আরও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ।
বিজিবি অধিনায়ক বলেন, বর্তমানে সাতজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। ওই এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান বজায় রয়েছে। তাদের পুশইন ঠেকাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
এমএস/