দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে পুশইনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ২৭৬ নম্বর মূল সীমান্ত পিলার দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে জানা গেছে। পরে তারা সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে গেলে স্থানীয়রা তাদের আটক করে বিজিবিকে খবর দেন।
খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি সদস্যরা তিন যুবককে সীমান্ত পিলারের কাছে নিয়ে যান। পরে তাদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।
বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন বলেন, বিএসএফ তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছিল। বিজিবি তাদের আবার ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পাঠিয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় প্রথম দফায় পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। আরও চার ঘণ্টা পর দ্বিতীয় দফায় পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
যে আই