দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিরোধী দলে থেকেও ছায়া সরকার হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে চান বলে জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, জামায়াতে ইসলামী উন্নয়নমূলক ও গঠনমূলক রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায়। দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন।
পিরোজপুরে সন্ত্রাস ও চাঁদাবাজির উত্থান হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পিরোজপুরের মাটিতে নতুন করে আউয়াল মালেক সৃষ্টি হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পিরোজপুরের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ পিরোজপুর ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুর রব। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জেলা আমির নির্বাচনে জেলার ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে ভোট দেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, জেলা মজলিসে শূরার প্রতিনিধি নির্বাচনের অংশ হিসেবে এ ভোট গ্রহণ করা হয়েছে। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে এ পদ্ধতিতে নির্বাচন পরিচালনা করে আসছে। এ নির্বাচনে প্রচার-প্রচারণা, দলাদলি কিংবা গ্রুপিং নেই বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক দল গণতন্ত্রের কথা বললেও নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা করে না। এমনকি কিছু ইসলামী দলেও পরিবারকেন্দ্রিক নেতৃত্ব চালু রয়েছে।
সম্মেলন সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক শাহ আলম।
যে আই