দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলে পরিবারগুলোর মধ্যে বিশেষ ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়ন এবং টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় উপজেলার ৩০০টি নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে মোট সাড়ে ৭ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ার মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কুলসহ বিভিন্ন নদ-নদীতে মা ইলিশের বিচরণ রয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে সরকার এ খাদ্য সহায়তা দিচ্ছে। চাল বিতরণের পাশাপাশি এ সময়ে নদীতে মাছ না ধরতে জেলেদের সচেতন করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি বা মজুতের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ও পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস।
যে আই