দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে ভিজিএফের চালের পরিবর্তে নগদ টাকা বিতরণের অভিযোগ উঠেছে প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৬ মে) ইউনিয়নের বিভিন্ন এলাকার উপকারভোগীরা অভিযোগ করেন, প্রায় দুইশত মানুষের নামে ভিজিএফের স্লিপ থাকলেও তাদেরকে সরকারি চাল দেওয়া হয়নি। পরে প্যানেল চেয়ারম্যান প্রত্যেককে ৩০০ টাকা করে প্রদান করেন।
উপকারভোগীদের দাবি, তারা চালের পরিবর্তে নগদ টাকা নিতে রাজি ছিলেন না। কিন্তু তাদের ওপর চাপ প্রয়োগ করে টাকা গ্রহণ করানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
ভুক্তভোগীরা আরও জানান, সরকার অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দিলেও তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন বলেন, ‘সরকারের প্রতিটি বস্তায় চাল কিছুটা কম ছিল। তাই শেষ পর্যায়ে কয়েক জনের চাল কম পড়েছে। যারা চাল পায়নি তাদেরকে চালের পরিবর্তে তিনশত টাকা দিয়েছি।’
উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি বলেন ‘ভিজিএফের চাল কার্ডধারীদের ১০ কেজি করে চাল দিতে হবে। চালের পরিবর্তে টাকা দেওয়ার বিধান নেই। বাবুখালি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান চালের পরিবর্তে টাকা দিয়েছে বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
/অ