দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার রায়পুর পারের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকায় হঠাৎ ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথে রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছালে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে শিশুটির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
যে আই