দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২ লাখ ১ হাজার ৬২৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ২২ হাজার ১১৬ জনের হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এমএম/