দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর রাণীনগরে জিন তাড়ানোর অজুহাতে এক নারীকে নির্যাতনের অভিযোগে লিয়াকত শাহ (৬৫) নামের কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) এ ঘটনায় ওই নারীর স্বামী থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে কথিত কবিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। লিয়াকত উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের লদিয়া শাহার ছেলে।
জানা যায়, ১৫ আগস্ট রাতে উপজেলার রাণীনগরে এক নারী (৪৫) হঠাৎ আবোল-তাবোল বলতে থাকে। এ অবস্থায় ওই নারীকে ঝাড়-ফুঁক দিতে পরিবারের লোকজন কবিরাজ লিয়াকতকে ডেকে আনেন। এরপর ওই নারীকে জিনে আছর করেছে বলে বাঁশের লাঠি দিয়ে হাতে-পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে বেদম পেটান। এতে ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই রাণীনগর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে কবিরাজসহ আরও একজনকে আসামি করে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে কবিরাজ লিয়াকত শাহাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি