দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
বুধবার (২৩ আগস্ট) ইলিয়াস কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক সেলিনা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কুমিল্লা আদালতের পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সবুজ আদালতে এসে জামিন চাইলে আদালত সেটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, ইলিয়াস হোসেন সবুজ কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। ২০১৭ সালের ২৮ মে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পান।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে কোটবাড়ির সালমানপুরে দুই রাউন্ড গুলি ভর্তিএকটি বিদেশি রিভলভার এবং একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে আটক করে র্যাব-১১। এ ঘটনায় র্যাব বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করে। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন। এসময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
আরএ