দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম ৩৯ কেজি গাঁজা ও ১ শত বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি নৌকা ও ১টি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।
বুধবার (২৩ আগস্ট) রাতে কুড়িগ্রামে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহজামাল, মো. আব্দুল কাদের, মো. মেহের আলী, মো. মাইদুল ইসলাম, মো. নুরুল আমীন।
জানা গেছে, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের নির্দেশে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীনের নেতৃত্বে পুলিশ প্রশাসন মাদক ও জঙ্গিবিরোধী এ অভিযান চালায়।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তিনি মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা কামনা করেন। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরএ