দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজন নিরূপণে তথ্য সংগ্রহ কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‘ডাটা কালেকশন স্ট্রাটেজি ফর স্টুডেন্ট স্কিলস ডেভেলপমেন্ট নিডস অ্যাসেসমেন্ট’ শীর্ষক এ প্রশিক্ষণে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, ডিপিডিএসের ব্যবস্থাপনা পরিচালক ড. তারিকুল কবির ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
যে আই