দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরকীয়া সম্পর্কের জেরে ভাবি পারভীন ও তার শিশু সন্তান আব্দুন নূরকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিচারক এস. কে. এম. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাবি পারভীনের সঙ্গে সোলাইমানের পরকীয়া সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে পারভীনকে ছুরিকাঘাতে হত্যা করেন সোলাইমান। এ ঘটনা তার শিশু সন্তান আব্দুন নূর দেখে ফেলায় তাকেও হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
পরে পুলিশ সোলাইমানকে গ্রেপ্তার করলে তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
মামলাটি দায়েরের প্রায় ছয় বছর পর মঙ্গলবার এর রায় ঘোষণা করা হয়। তবে রায়ে অসন্তোষ জানিয়ে উভয় পক্ষই উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।
এমএস/