দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ভোলায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোলা জেলা পুলিশের আয়োজনে পূজা উদযাপন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ড, গুজব ও অপপ্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো ধরনের অপতৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানানো হয়।
এমএস/