দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নড়াইল সদর থানার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ারের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাবু লাল ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা অশোক কুমার কুন্ডু এবং জেলা পূজা ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক মিলন কুমার ঘোষসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।
এ জন্য প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র দেওয়া, মণ্ডপ ভালোভাবে ঘেরাও করা এবং সিসিটিভির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া পূজামণ্ডপে ডিজে না বাজানো এবং কোনো ধরনের অশ্লীল পরিবেশ সৃষ্টি না হয়, সেদিকে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
সভায় সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন জানান, চলতি বছর নড়াইল জেলায় ৫৪৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ২৪৯টি, লোহাগড়া উপজেলায় ১৫০টি এবং কালিয়া উপজেলায় ১৪৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
এমএস/