• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর

এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগ, সিভিল সার্জন আসতেই কথিত চিকিৎসক উধাও

পিরোজপুর প্রতিনিধি
  ০৪ অক্টোবর ২০২৬, ১৯:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পিরোজপুর শহরের নড়াইলপাড়ায় অবস্থিত নিউ ফেয়ার হেলথ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগ উঠেছে ডা. মো. গোলাম মাসুদ মৃধার বিরুদ্ধে। তাঁর শিক্ষাগত যোগ্যতা ও চিকিৎসা-সংক্রান্ত ডিগ্রি নিয়ে প্রশ্ন ওঠার পর জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালালেও অভিযানের সময় তাঁকে সেখানে পাওয়া যায়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান পরিচালনা করে জেলা স্বাস্থ্য বিভাগ। পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমানের নেতৃত্বে এ অভিযানে তাঁর নামে টানানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে তাঁকে দিয়ে আর রোগী না দেখানোর জন্য সতর্ক করা হয়।

ডায়াগনস্টিক সেন্টারে পাওয়া তাঁর ভিজিটিং কার্ড ও প্রচারসামগ্রীতে ডা. মো. গোলাম মাসুদ মৃধাকে এমবিবিএস, এমডি (চর্ম ও যৌন), ডিইউএমএস (ইউনানী মেডিসিন) ও পিএইচডি ডিগ্রিধারী হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁকে চর্ম, যৌন, কুষ্ঠ, অ্যাজমা ও অ্যালার্জি রোগের বিশেষজ্ঞ হিসেবেও পরিচয় দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁর শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি যাচাই করতে গিয়ে অসঙ্গতি পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিবিএস এবং ডার্মাটোলজিতে এমডি ও পিএইচডি করার দাবি করেন। দেশের বিভিন্ন জেলায় তাঁর চেম্বার রয়েছে বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের আরও দাবি, প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিবিএসের ভুয়া সনদ বিক্রির অভিযোগে ওই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পরিচয়দানকারী এন এম হক ওরফে ডা. সাইদুর রহমানকে ২০২২ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছিল। ডা. গোলাম মাসুদ মৃধার খুলনাতেও চেম্বার রয়েছে বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, ডা. মো. গোলাম মাসুদ মৃধার অর্জিত ডিগ্রিগুলো ভুয়া বলে তারা তথ্য পেয়েছেন। তাঁর কাগজপত্র যাচাই-বাছাই করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশনও পাওয়া যায়নি। এ কারণে অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে কথিত ওই চিকিৎসক আগেই চলে যান। তিনি প্রতি রোববার পিরোজপুরে রোগী দেখেন বলে তারা জানতে পেরেছেন। ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে এবং তাঁকে আর সেখানে রোগী দেখানো হবে না বলে তারা জানিয়েছে। এরপরও তিনি রোগী দেখাতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ভবিষ্যতে ওই ব্যক্তিকে দিয়ে রোগী না দেখানোর জন্য সতর্ক করা হয়। পাশাপাশি তাঁর নামে থাকা ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুন

মানিকগঞ্জে নদীর পাড় থেকে কিশোরীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

কক্সবাজারে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জে প্রতিবন্ধী ভাতার বই দিতে ২২ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

এ বিষয়ে বক্তব্য জানতে ডা. মো. গোলাম মাসুদ মৃধার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউ ফেয়ার হেলথ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মনিরুল ইসলাম মনির বলেন, সিভিল সার্জন ক্লিনিক পরিদর্শন করে ওই চিকিৎসককে সেখানে চেম্বার করতে নিষেধ করেছেন। তাঁরাও তাঁকে দিয়ে আর চেম্বার না করানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এমএস/

  • পিরোজপুর
এ সম্পর্কিত আরও খবর
পিরোজপুরে ভারতীয় শাড়িবাহী ফিশিং ট্রলার জব্দ
পিরোজপুরে ভারতীয় শাড়িবাহী ফিশিং ট্রলার জব্দ
স্কুল ফিডিংয়ের দুধ নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
স্কুল ফিডিংয়ের দুধ নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
পিরোজপুর ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার
পিরোজপুর ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার
পিরোজপুরে গৃহবধূ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
পিরোজপুরে গৃহবধূ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।