• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম
  • পটিয়া

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা

পটিয়া প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৬, ১৬:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পূর্ণাঙ্গ মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে ভর্তি রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা, পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবরাহ এবং উন্নতমানের খাবার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি যেসব এলাকায় হাসপাতাল নেই, সেখানে নতুন ১০১ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয়তা বিবেচনায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অগ্রাধিকার দিয়ে মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, পটিয়ার প্রায় সাত লাখ মানুষ ছাড়াও পার্শ্ববর্তী চন্দনাইশ, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলার রোগীরা এ হাসপাতালের ওপর নির্ভর করেন। প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন। পাশাপাশি প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন রোগী নতুন করে ভর্তি হন। রোগীর চাপের কারণে তৈরি হওয়া বিভিন্ন সংকটের কথা তুলে ধরে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার তাগিদ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভর্তি রোগীদের রক্ত পরীক্ষাসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা যেন হাসপাতালেই করা যায়, সেই ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। রোগীরা যাতে যথাযথ চিকিৎসা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

আরও পড়ুন

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

মন্ত্রী আরও বলেন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার জন্য আগামী ১৫ দিনের মধ্যে টেন্ডার কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হবে।

আকস্মিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক, পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তৈয়বসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমএস/

  • পটিয়া
এ সম্পর্কিত আরও খবর
পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু
পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু
পটিয়ার শ্রীমাই খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পটিয়ার শ্রীমাই খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, লাইনচ্যুত ৩ বগি
পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, লাইনচ্যুত ৩ বগি
পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা
পটিয়ায় অর্ধশতাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেল উপজেলা প্রশাসনের সহায়তা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।