দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ শহরে ব্যাটারিচালিত রিকশার এক নারীযাত্রীর কানের স্বর্ণের দুল ছিনতাইয়ের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের রুবীর মোড় এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,রূপগঞ্জের চনপাড়া এলাকার ইউসুফ সর্দারের ছেলে মো. জামাল (৩৫), আব্দুর রবের ছেলে মো. ফরিদ (৩৩) এবং মাইনুদ্দিনের ছেলে মো. রবি (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশায় করে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিনজন তার পথরোধ করে ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁর কানে থাকা প্রায় পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তারা।
এ সময় শিরিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটকের পর উত্তেজিত জনতা তিনজনকে মারধর করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সবসময় সজাগ ও তৎপর রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত ছিনতাই মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সন্দেহজনক কোনো গতিবিধি দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
যে আই