দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাসশ্রমিকদের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি অবস্থানের জেরে টানা ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁয় অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় পর যান চলাচল স্বাভাবিক হলেও কয়েক দিন ধরে ভোগান্তির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। তাঁদের অভিযোগ, যান চলাচল বন্ধ থাকার সুযোগে কিছু ছোট যানবাহনের চালক অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। বাধ্য হয়ে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া দিয়ে রিকশা, ভ্যানসহ বিভিন্ন বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হয়েছে তাঁদের।
রাজশাহীগামী যাত্রী আরিফুরজ্জামান বলেন, প্রশাসনের সমঝোতায় যান চলাচল শুরু হয়েছে। কিন্তু কয়েক দিনের ভোগান্তির দায় কে নেবে? সংঘর্ষ হয়েছে পরিবহনশ্রমিকদের মধ্যে, অথচ কষ্ট পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের।
মান্দাগামী যাত্রী তুলি আয়েশা সিদ্দিকা বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের অচলাবস্থা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি এবং পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
আদালতে হাজিরা দিতে আসা মহাদেবপুরের আসীব আলী বলেন, তিন দফায় বিকল্প যানবাহনে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত ১৫০ টাকা ভাড়া দিতে হয়েছে। এতে সময়ও নষ্ট হয়েছে।
বাস ও অটোরিকশার মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে একটি সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে বাসের চালক ও সহকারীর বাগ্বিতণ্ডা হয়। এর জেরে বেলা ১টার দিকে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশাচালকেরা সংঘবদ্ধ হয়ে বাসচালক রুবেল হোসেন ও তাঁর সহকারীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে পরদিন রোববার সকাল থেকে নওগাঁ-রাজশাহী, নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ-জয়পুরহাট ও নওগাঁ-বগুড়া রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে বাসশ্রমিকেরা সড়কে অটোরিকশা চলাচলেও বাধা দেন। বাসশ্রমিকদের বাধা উপেক্ষা করে অটোরিকশা চালানোর চেষ্টা করলে কয়েকজন চালকের ওপর হামলার অভিযোগও ওঠে।
গত সোমবার রাতে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচলের ঘোষণা দেওয়া হলেও তা দুই ঘণ্টার বেশি স্থায়ী হয়নি। মঙ্গলবার সকালে বদলগাছীতে একটি যাত্রীবাহী বাস গেলে অটোরিকশাচালকেরা বাসচালকের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে। এরপর তাৎক্ষণিকভাবে আবারও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
যান চলাচল বন্ধ হওয়ার পর পরিবহন শ্রমিক নেতা, অটোরিকশা মালিক-চালক সমিতি এবং স্থানীয় প্রশাসনের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। পরে উভয় পক্ষের সমঝোতায় বুধবার দুপুর সাড়ে ১টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই আন্দোলনে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি শ্রমিকদের আন্দোলন ছিল। তাঁদের কিছু দাবি ছিল, যা তাঁরা প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছিলেন। প্রশাসন তাঁদের দাবিগুলো লিখিতভাবে দিয়েছে। এরপর শ্রমিকেরা গাড়ি চালানো শুরু করেছেন।’
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক বলেন, শ্রমিকদের নির্দিষ্ট দাবি ও শর্তের ভিত্তিতে যান চলাচল শুরু হয়েছে। যাত্রী ওঠানামার ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট দূরত্বে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের স্টেশন থাকবে। অটোরিকশা নির্দিষ্ট সময় মেনে চলাচল করবে। ভবিষ্যতে কেউ এ ধরনের পরিস্থিতি তৈরি করলে বা আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই