দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী জেলা শহরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হলেও অভিযান শেষ হওয়ার পরই ফের ফুটপাত দখল করে দোকান বসানোর অভিযোগ উঠেছে। এতে পথচারীদের চলাচলে আবারও ভোগান্তি সৃষ্টি হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে প্রায় এক ঘণ্টাব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানকালে শহরের ব্যস্ততম সড়কগুলোর ফুটপাত ও সড়কের অংশ দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান, ভাসমান ব্যবসাপ্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
তবে অভিযান শেষ হওয়ার পরই শহরের বিভিন্ন স্থানে আবারও ফুটপাত দখল করে দোকান বসানোর অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
প্রশাসন জানিয়েছে, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন. এম. নাসিরুদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব উদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহাদৎ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
যে আই