দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ছাগল ও মালামালসহ মুদি দোকান হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এসব ছাগল ও মুদি দোকানের মালামাল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সারওয়ার হোসেনসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে যাচাই-বাছাই করা ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় ১৪ জনকে তিনটি করে মোট ৪২টি ছাগল এবং আরও দুইজনকে প্রয়োজনীয় মালামালসহ দুটি মুদি দোকান হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে বের করে এনে স্বাবলম্বী করা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। আয়বর্ধক এসব উপকরণের মাধ্যমে পুনর্বাসিত ব্যক্তিরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন বলে আশা করা হচ্ছে।
তারা আরও জানান, পুনর্বাসিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং যাতে তারা পুনরায় ভিক্ষাবৃত্তিতে ফিরে যেতে না হয়, সে লক্ষ্যেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এমএস/