দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারের সংকট নিয়ে আন্দোলন করে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
সারের সংকট নিয়ে আন্দোলনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। তাঁর দাবি, রাজনৈতিকভাবে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে পরিকল্পিতভাবে কিছু এলাকায় সারের সংকটকে কেন্দ্র করে আন্দোলন করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন মীর শাহে আলম। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নিবিড় নজর রাখা হচ্ছে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
পরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা ও কুড়িগ্রাম জেলা উন্নয়ন সভায় অংশ নেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এমএস/