দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বেলস পার্কসহ সকল উদ্যান, মাঠ, ফুটপাত ও জলাশয় দখলমুক্ত এবং উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নাগরিক সমাজ।
রোববার সকালে নগরীর বেলস পার্কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও।
মানববন্ধনে বক্তারা বরিশালকে দখলমুক্ত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দাবি জানান। একই সঙ্গে বেলস পার্কসহ নগরীর সব উদ্যান, মাঠ, ফুটপাত ও জলাশয় দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে বরিশালের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনজিও কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এমএস/