দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ হিসেবে আখ্যায়িত করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাড়িটির সামনে এ নামে ব্যানার ও পোস্টার টাঙানো হয়।
এ সময় গুমের শিকার দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে আহাজারি করেন। তিনি বলেন, সন্তানদের তুলে নেওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাননি। সন্তানদের কী অপরাধ ছিল, তা জানতে চান তিনি। একই সঙ্গে সন্তানদের সন্ধান ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগ তুলে সুষ্ঠু বিচার দাবি করেন। এ সময় তার ফাঁসির দাবিতে স্লোগান দেন তারা।
পরে বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও পোস্টার টাঙানো হয়। মুছে ফেলা হয় বাড়ির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’। এ ছাড়া বাড়ির সামনে গুম ও নিহত ব্যক্তিদের তালিকাসংবলিত ব্যানারও টাঙানো হয়।
যে আই