দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ড. মুহাম্মদ ইউনূসের ফাঁসির দাবি সংবলিত পোস্টার লাগানোর সময় লিটন মন্ডল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। লিটন মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পোস্টারটিতে ‘জয় বাংলা’, ‘আল্লাহ সর্বশক্তিমান’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনূস গং-এর ফাঁসি চাই’ লেখা ছিল। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ কয়েকজনের ছবি এবং ফাঁসির দড়ির প্রতীকী চিত্র ব্যবহার করা হয়েছে। পোস্টারের নিচে ‘জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ’ লেখা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পোস্টার সাঁটানোর সময় ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, পোস্টারগুলো কে বা কারা তৈরি করেছে এবং কার নির্দেশে সেগুলো সেখানে লাগানো হচ্ছিল, তা জানতে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএস/