দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সহযোগী আল-মামুন (৪০) পালিয়ে যান।
মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় মেহেদী হাসানের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মেহেদী ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পলাতক আল-মামুনও একই এলাকার বাসিন্দা।
এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে আসা বাহিনীর একটি দল মেহেদীর বাড়ি ঘেরাও করে অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা সম্ভব হলেও আল-মামুন পালিয়ে যান।
পরে মেহেদীকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির সামনে খড়ি রাখার ঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআরবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রির উদ্দেশ্যে হেরোইনগুলো নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন মেহেদী। তিনি ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হেরোইন সংগ্রহ করে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী ও পলাতক আল-মামুনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এমএস/