• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেলার ২৫০ শয্যার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩২৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে কীটতাত্ত্বিক জরিপে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩৬ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ এই ঘনত্বকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ২৫০ শয্যার জেলা হাসপাতালে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃত্যুর কোনো তথ্য নেই। তবে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ৮১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে রেফার করা রোগীদের মধ্যে মোট কতজনের মৃত্যু হয়েছে, সে তথ্য স্বাস্থ্য বিভাগের কাছে নেই।

জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মাহবুব হাসান বলেন, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে ৫০টি শয্যা নির্ধারিত রয়েছে। রোববার সেখানে ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগের দিন ভর্তি ছিলেন ৭৮ জন।

তিনি বলেন, রোগীর চাপ সামলাতে হাসপাতালটিতে অতিরিক্ত জনবল দেওয়া হয়নি। ফলে সাধারণ মেডিসিন ওয়ার্ডে এমনকি মেঝেতেও জায়গা করে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। কোনো রোগীকে ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

এদিকে স্বাস্থ্য বিভাগের কীটতাত্ত্বিক জরিপে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫০টি বাড়ির মধ্যে ৫৪টিতে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ ৩৬ শতাংশ বাড়িতে এডিসের প্রজননস্থল পাওয়া গেছে। সম্প্রতি প্রকাশিত জরিপসংক্রান্ত প্রতিবেদনে এই ৩৬ ব্রুটো ইনডেক্সকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শহরের মসজিদপাড়া, মিস্ত্রিপাড়া, নিউ ইসলামপুর, উদয় সংঘের মোড় ও চরজোতপ্রতাপসহ কয়েকটি এলাকায় ডেঙ্গুর সংক্রমণ তুলনামূলক বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন এলাকায় নালা-নর্দমা, ড্রেন ও জলাবদ্ধ স্থান নিয়মিত পরিষ্কার না হওয়ায় সেগুলো মশার প্রজননস্থলে পরিণত হয়েছে। পৌরসভার পক্ষ থেকে মাঝেমধ্যে ওষুধ ছিটানো হলেও তা নিয়মিত নয় বলে অভিযোগ তাঁদের।

মসজিদপাড়ার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তাঁর পরিচিতজনদের অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। পৌরসভার কর্মীদের মাঝে মাঝে ওষুধ ছিটাতে দেখা গেলেও কয়েক দিন পর আবার মশার উপদ্রব বেড়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জমে থাকা পানি অপসারণ, লার্ভার উৎস ধ্বংস ও ওষুধ ছিটানোর কাজ নিয়মিত চলছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন বলেন, কীটতাত্ত্বিক জরিপে পৌর এলাকার ৩৬ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। বিষয়টি উদ্বেগজনক ও উচ্চ ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন বন্ধ

জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী বলেন, ডেঙ্গুর সংক্রমণ বেশি এমন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চলছে। পৌর এলাকায় এ কার্যক্রম তদারকির জন্য আটটি দল গঠন করা হয়েছে। পরিস্থিতির উন্নয়নে কার্যক্রম আরও জোরদার করা হবে।

সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু ফগিংয়ের ওপর নির্ভর না করে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা এবং নিয়মিত লার্ভা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে নাগরিকদেরও বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

যে আই

  • ডেঙ্গু
এ সম্পর্কিত আরও খবর
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫৫
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫৫
ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, চলতি বছর প্রাণহানি ১৮৪
ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, চলতি বছর প্রাণহানি ১৮৪
পিরোজপুরে বিএনপির স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
পিরোজপুরে বিএনপির স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X