• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর

ভেরিফিকেশনে বাদ পড়েও প্রাথমিকের তালিকায় সুমাইয়া-জাহিদ

পিরোজপুর প্রতিনিধি
  ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত তালিকায় পিরোজপুরের মঠবাড়িয়ার সুমাইয়া আক্তার ও জাহিদ হাসানের নাম প্রকাশিত হয়েছে। পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যাচাইয়ে বাদ পড়ার পর নিয়োগ নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২৮ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত তালিকায় নিজেদের নাম দেখতে পান সুমাইয়া ও জাহিদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গর্ভকালীন সময়েও পড়াশোনা চালিয়ে যান সুমাইয়া। নবজাতক সন্তানকে রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন তিনি। তবে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও পুলিশ ও এনএসআইয়ের যাচাইয়ে বাদ পড়ায় নিয়োগ নিয়ে অনিশ্চয়তায় ছিলেন।

সুমাইয়া মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের বাসিন্দা। সাফা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং পিরোজপুর মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের গণিত বিভাগে ভর্তি হয়ে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সুমাইয়ার অভিযোগ ছিল, পুলিশ ও এনএসআইয়ের যাচাইয়ে তাকে অযৌক্তিকভাবে বাদ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও দাবি করেন তিনি। পরে বিষয়টি পুনরায় যাচাই করে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।

নিয়োগের চূড়ান্ত তালিকায় নাম প্রকাশের পর সুমাইয়া বলেন, নিয়োগপত্র না পাওয়ার কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে বিষয়টি তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর তা সবার নজরে আসে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এখনো সারাদেশে প্রায় ৮০০ প্রার্থী বাদ রয়েছেন। শুনেছি, তাদেরও চাকরি হবে।’

অন্যদিকে, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বাসিন্দা জাহিদ হাসানও একই তালিকায় স্থান পেয়েছেন। ২৮ বছর বয়সী জাহিদের মেধাক্রম ছিল ৫৪তম। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন কোটায়ও আবেদন করেছিলেন।

চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় জাহিদ ও তার পরিবার হতাশ হয়ে পড়েছিলেন। তার অভিযোগ ছিল, পুলিশ ও এনএসআইয়ের যাচাইয়ে তাকে বাদ দেওয়া হয়েছিল।

জাহিদের বাবা আবু জাফর হাওলাদার কৃষক এবং মা জাহানারা বেগম গৃহিণী। পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকলেও পড়াশোনা চালিয়ে যান তিনি। সাপলেজা মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ডা. রুস্তম আলী ফরাজী কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরিবারের প্রথম সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান জাহিদ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

চূড়ান্ত তালিকায় নাম আসার অনুভূতি জানিয়ে জাহিদ বলেন, ‘যখন দেখলাম আমার ফল প্রকাশ হয়েছে, তখন খুব ভালো লাগছিল। বিশেষ করে আমার পরিবারের জন্য অনেক ভালো লাগছিল। কারণ আমার পরিবারের সবাই ভেঙে পড়েছিল।’

তিনি বলেন, ‘পিরোজপুরের ওয়েবসাইটে আমার চাকরির খবর দেখে প্রথমে আব্বুকে ফোন দিয়েছিলাম। তখন তিনি নামাজ পড়ছিলেন। পরে আম্মুকে ফোন দিলে তিনি কান্না করে দেন।’

জাহিদ আরও বলেন, ‘আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি গণমাধ্যমকে। তারা আমার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। যার কারণে সংবাদটি মন্ত্রণালয় পর্যন্ত গেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সরকারকেও ধন্যবাদ জানাই, যেহেতু তারা পুনরায় আমার চাকরিটি ফিরিয়ে দিয়েছে।’

এ বিষয়ে জানতে পিরোজপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এর আগে তিনি জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুন

১৪ বছরেও শেষ হয়নি রামুর বৌদ্ধবিহার হামলার বিচার

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ২৪৪ জন প্রার্থীর মধ্যে দুই ধাপে মোট ২৪২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়। অন্য প্রার্থীরা নিয়োগপত্র পেলেও যাচাইয়ে বাদ পড়ায় তখন সুমাইয়া ও জাহিদ তা পাননি।

যে আই

  • প্রাথমিক
  • নিয়োগ
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি
দুদকের ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
দুদকের ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকেও বাদ দিলে তার পক্ষে লড়বে এনসিপি’
‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকেও বাদ দিলে তার পক্ষে লড়বে এনসিপি’
প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ
প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X