দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো’ এই প্রতিপাদ্যে নেত্রকোনায় উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা।
দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুনসহ অন্যরা।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সভায় বক্তারা জেলার পর্যটনের বিভিন্ন স্পটের সৌন্দর্যের পাশাপাশি নানা সমস্যা ও সমাধানের দিকগুলো তুলে ধরেন।
/অ