দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে এসআরবি-১২।
এসআরবি-১২ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে অভিযান চালানো হয়। এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোবারক আলী নামে এক ব্যক্তির খোলা শোয়ার ঘরের মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।
এসআরবি-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি ৫ আগস্ট থানা থেকে লুট হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/অ