দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বালানি সংকটের কথা বিবেচনায় নিয়ে দুর্গাপূজায় আলোকসজ্জা মণ্ডপ ও প্রতিমাকেন্দ্রিক রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ অমিত্রাক্ষরে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, মণ্ডপের সৌন্দর্য বাড়াতে আলোকসজ্জা করা যেতে পারে। তবে মূল সড়কজুড়ে অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করাই ভালো। এ বিষয়ে শিগগিরই সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসবে।
সভায় প্রতিমন্ত্রী বলেন, ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা কম থাকে। এ সময় কোনো দুষ্কৃতকারী যাতে সুযোগ নিতে না পারে, সে জন্য মণ্ডপে নিজস্ব পাহারা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়াতে হবে।
একই সঙ্গে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, মাদক ও ক্ষতিকারক পটকাবাজি বন্ধে সতর্ক থাকার আহ্বান জানান অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি জানান, এবার প্রতিটি পূজামণ্ডপে সরকারি চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।
এ ছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতি মণ্ডপে নিজেদের প্রচার বা জাহির না করে আয়োজকদের নির্বিঘ্নে পূজা উদযাপনে সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
গত বছর যশোর জেলায় ৭০৯টি মন্দির-মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হয়েছিল। এ বছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৭৩৭টি মন্দির-মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
/অ