দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ও বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে এবং তালা উপজেলার পাটকেলঘাটা ওভার ব্রিজের ওপর পৃথক সড়ক দুর্ঘটনার দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। একই দিন আশাশুনি উপজেলার কচুয়া গ্রামে বজ্রপাতে এক নারী মারা যান।
নিহতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী রুবিনা খাতুন (২৫), একই উপজেলার আশাশুনি গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান সবুজ (২৮) এবং সদর উপজেলার বলা ডাঙ্গা গ্রামের আব্দুস সবুরের ছেলে রাকিবুল হাসান (১৯)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, রাত সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক রাকিবুল হাসান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার টার দিকে পাটকেলঘাটা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভার ব্রিজের ওপরে একটি কভার্ডভ্যান খুলনার দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক মেহেদী হাসান সবুজ ঘটনাস্থলেই মারা যান। মেহেদী হাসান ডুমুরিয়া এলাকায় একমি কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
উভয় ওসি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ জানান, শনিবার বিকেলে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে ইলিয়াস আলীর স্ত্রী রুবিনা খাতুন বাড়ির পেছনে ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে তিনি মারা যান।
/অ