• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • সিরাজগঞ্জ

‘তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন’

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে তেলের সংকট তৈরি হয়েছিল এবং জনগণের জন্য সরকার উচ্চমূল্যে তেল কিনেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এলএনজি গ্যাস নামিয়ে বিপণন করা হয় এমন স্থানে আগুন লাগার কারণেও সমস্যা হয়েছিল বলে জানান তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে তেলের সংকট হয়েছিল। সরকার জনগণের জন্য উচ্চমূল্যে তেল কিনেছে। আর এলএনজি গ্যাস যেখান থেকে নামিয়ে বিপণন করা হতো, সেখানে আগুন লেগেছিল। এ কারণে সমস্যা হয়েছিল। এ জন্য আপনারা আন্দোলন করেছেন। কিন্তু এখন তেল-গ্যাসের সংকট নেই। এখন কী নিয়ে আন্দোলন করবেন?’

আওয়ামী লীগের পতনের পর ভারত থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার দেওয়া হচ্ছে দাবি করে টুকু বলেন, ‘আওয়ামী লীগের পতনের পর এত সাহস! ভারত থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার দিচ্ছে।’

তারেক রহমানের পতন ঘটানোর কথা বলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব হুংকার দিয়ে কোনো কাজ হবে না।

টুকু বলেন, ‘আমরা জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এসব হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না।’

জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জামায়াতের আমির সিরাজগঞ্জে এক আঙুল দেখিয়েছিলেন। কিন্তু তাতে লাভ নেই।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে টুকু বলেন, শেখ হাসিনা ‘টুক করে ঢুকে পড়বেন’ এমন কথা বলা হচ্ছে। তিনি বলেন, ‘আমি টুকু ক্ষমতার অপব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি এক গালে চড় দেন, তাহলে দুই গালে চড় দেব। আমরা জানি, আপনাদের পুলিশ ধরছে না। আপনারা বাড়িতে থাকেন। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে চলবেন, এটা মানা হবে না। আইনের মাধ্যমে আপনাদের যে শাস্তি হওয়ার, তা হবে।’

সিরাজগঞ্জ শহরে সম্প্রতি ঘটে যাওয়া মারামারির ঘটনা নিয়েও কথা বলেন টুকু। তিনি বলেন, ‘আমি সিরাজগঞ্জ শহরে শান্তি চাই। শহরে অশান্তি হলে আমি টুকু ছেড়ে দেব না। কিছুদিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা ন্যক্কারজনক। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা আর অল্প কিছুদিন পর শুরু হবে। যারা অন্য ধর্মে বিশ্বাস করেন, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সহযোগিতা ও সাহায্য করব। এটাই ইসলাম শেখায়। রাসুল শিখিয়ে গেছেন, অন্যের ধর্ম নিয়ে কটূক্তি বা কটাক্ষ না করতে।’

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে টুকু বলেন, ‘আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি সাধারণ মানুষের প্রধানমন্ত্রী। তারেক রহমান সাধারণ মানুষের প্রধানমন্ত্রী। আপনারা ভোট দিয়েছেন। আপনারা যদি সঙ্গে না থাকেন, তাহলে কেমন হলো?’

তিনি আরও বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, সেটা এখন নেই। ধৈর্য ধরে আপনারা সরকারের সঙ্গে ছিলেন। আপনাদের সঙ্গেই দেশ চালাতে চাই।’

তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন উল্লেখ করে টুকু বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

জামায়াত প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘২০২২ সালে হাজারীবাগের বস্তিতে বলা হয়েছিল বিএনপি-জামায়াত, কিন্তু আমি বলেছিলাম না; জামায়াত-আওয়ামী লীগ। তখন অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন। জামায়াতকে আমরা চিনি। জামায়াত একটা গুপ্ত...।’

আরও পড়ুন

সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান আলিম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

/অ

  • ইকবাল হাসান মাহমুদ টুকু
  • সংকট
  • তেল-গ্যাস
এ সম্পর্কিত আরও খবর
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই: জাতিসংঘে প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই: জাতিসংঘে প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকটের সমাধান নিজ দেশে সম্মানের সঙ্গে ফেরানো: শফিকুর রহমান
রোহিঙ্গা সংকটের সমাধান নিজ দেশে সম্মানের সঙ্গে ফেরানো: শফিকুর রহমান
সংকট কেটে গেলে জ্বালানির মূল্য সমন্বয় করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
সংকট কেটে গেলে জ্বালানির মূল্য সমন্বয় করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন
গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X