দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের আলমাস কমিউনিটি সেন্টারের হলরুমে বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন এমইপির রংপুর ডিভিশনাল ম্যানেজার মো. শিপন মিয়া। বক্তব্য দেন টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) মাসুদুর রহমান, ডিলার মশিউর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা। সভায় চার উপজেলার শতাধিক ইলেকট্রিশিয়ান অংশ নেন।
আলোচনায় এমইপির বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, নিরাপদ ব্যবহার এবং বাজারে সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি ইলেকট্রিশিয়ানদের পেশাগত উন্নয়ন ও প্রয়োজনীয় সহযোগিতায় সবসময় পাশে থাকার আশ্বাস দেন কোম্পানির প্রতিনিধিরা।
সভা শেষে অংশগ্রহণকারীরা ইলেকট্রিশিয়ানদের সঙ্গে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
এমএস/