দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার সকালে সোনারগাঁয়ের বৈদ্যার বাজার এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তিন ভাই-বোন সজিব, সামিয়া ও শিশু সামিনের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়।
নৌ পুলিশের পরিদর্শক রঞ্জন কুমার জানান, ট্রলারটিতে নারী ও শিশুসহ ১৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে একই পরিবারের পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়। তাদের মধ্যে রাশিদা নামে এক নারীর মরদেহ স্থানীয়রা উদ্ধার করেন।
তিনি জানান, খবর পেয়ে নিখোঁজ চারজনের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হেলাল উদ্দিনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এমএস/